1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আত্রাইয়ে দর্শনীয় ষাঁড় সম্রাটের দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

আত্রাইয়ে দর্শনীয় ষাঁড় সম্রাটের দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা

রুহুল আমিন
  • প্রকাশ বুধবার, ৬ জুলাই, ২০২২
desherkotha


আত্রাই (নওগাঁ) সংবাদদাতা> নওগাঁ আত্রাইয়ে নিজ খামারে অতিযত্নে প্রতিপালন করেচেন দর্শনীয় এক ষাঁড়। আদর করে নাম রাখা হয়েছে “সম্রাট”। এ সম্রাট বিক্রি করতে কোরবানির বাজারে দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা।

আত্রাই উপজেলা সদরে সাহেবগঞ্জ স্লুইচগেট সংলগ্ন সাদেক এগ্রো নামের একটি খামার। সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন এ খামারের সত্বাধিকারী। তিনি গত কয়েক বছর আগে উদ্যোক্তা হিসেবে নিজ উদ্যোগে গড়ে তোলেন এ খামার। তার খামারে বেশ কিছু গরু প্রতিপালন করা হয়েছে। এসব গরুর মধ্যে সম্রাট দর্শনীয়। উঁচু ও লম্বা আকৃতির এ ষাঁড়ের আনুমানিক ওজন প্রায় ২৫ মণ বলে দর্শকরা ধারণা করছেন।

বিশাল আকৃতির এ ষাঁড় কোরবানির বাজারে নেয়া কষ্টকর বিবেচনা করে খামার থেকেই এটি বিক্রির চিন্তা করছেন খামার মালিক ফিরোজ হোসেন। এদিকে বিশাল আকৃতির এ ষাঁড়টি দেখার জন্য প্রতিদিন উৎসুক জনতা ভিড় জমাচ্ছে।
খামার মালিক ফিরোজ হোসেন বলেন, আমি আশা করছি আমার এ ষাঁড়ের দাম ১২ লাখ টাকা হবে। বড় গরু হিসেবে ক্রেতা কম। তারপর কিছু কিছু ক্রেতা আসছেন। কিছু কমবেশি হলে আমি ষাঁড়টি বিক্রি করে দেব।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park