1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিরাজগঞ্জে যমুনায় আবারো বেড়েছে পানি, ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ  – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা নবীনগরে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ-এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সাভারে নিসচার উদ্যোগে ইফতার সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া: মুক্তিযুদ্ধমন্ত্রী

সিরাজগঞ্জে যমুনায় আবারো বেড়েছে পানি, ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ 

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

 ভারতে অতি বৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জে আবারও বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। পানি বৃদ্ধির সঙ্গে সিরাজগঞ্জের কাজিপুর ও এনায়েতপুরের জালালপুর এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে।


গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ হার্ড পয়েন্ট এলাকায় যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৩৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা- ১৩.৩৫ মিটার)। একইসঙ্গে কাজিপুর উপজেলার মেঘাই ঘাট পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয় ১৩ দশমিক ৯৩ মিটার। ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৩২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা- ১৫.২৫ মিটার)।


মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা যায়, গত জুন মাসের শুরু থেকে প্রথম দফায় যমুনা নদীতে পানি বাড়তে থাকে। পানি বৃদ্ধি পেয়ে ১৮ জুন জেলার সবগুলো পয়েন্টেই বিপৎসীমা অতিক্রম করে যমুনার পানি। ২৩ জুন থেকে পানি কমতে শুরু করে।

দ্বিতীয় দফায় ২৯ জুন থেকে আবারও পানি বাড়তে শুরু করে। এরপর ৩ জুলাই থেকে শুরু করে টানা সপ্তাহ যমুনার পানি কমতে থাকে। ২৩ জুলাই থেকে তৃতীয় দফায় বাড়তে শুরু করে যমুনার পানি। ৩০ ও ৩১ জুলাই পানি কমার পর ৩১ জুলাই রবিবার বিকেল থেকে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেতে থাকে।


সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, ভারতে অতি বৃষ্টির কারনে পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তরা। এ কারণে যমুনায় পানি বৃদ্ধি পাচ্ছে। তবে বন্যার কোনো আশংকা নেই। বৃষ্টি কমলেই পানি কমতে শুরু করবে বলে তিনি জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park