1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে, প্রথম দিনেই তিন হাইভোল্টেজ ম্যাচ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন্ধ্যা বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে, প্রথম দিনেই তিন হাইভোল্টেজ ম্যাচ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

আজ থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের অংশগ্রহণে শুরু হওয়া এবারের আসরের প্রথম দিনেই মাঠে গড়াবে তিনটি ম্যাচ। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীলঙ্কার কলম্বোতে শিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে।

দিনের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের কলকাতায়। বিকাল সাড়ে ৩টায় ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। আর দিনের শেষ ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র।

উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ফেভারিট হিসেবেই মাঠে নামছে নেদারল্যান্ডসের বিপক্ষে। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কায় আসা সালমান আলী আগার দল ডাচদের বিপক্ষে সহজ জয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, কলকাতার ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রাখা হচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে মোট ২০টি দল। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হবে মোট ৫৫টি ম্যাচ। ভারতের পাঁচটি ও শ্রীলঙ্কার তিনটি—মোট আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই বৈশ্বিক আসরের খেলাগুলো।

এবারের আসরের প্রাইজমানিও থাকছে রেকর্ড পরিমাণ। যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি, তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে মোট প্রাইজমানি হতে পারে ১৩ দশমিক ৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬০ কোটি টাকা। এটি আগের আসরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি পেতে পারে প্রায় ৩৬ কোটি টাকা এবং রানার্স-আপ দল পাবে প্রায় ১৯ কোটি টাকা।

বিশ্বকাপের প্রথম দিন থেকেই জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। নতুন দল, নতুন ভেন্যু আর রেকর্ড প্রাইজমানি—সব মিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে উত্তেজনা তুঙ্গে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park