1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আইসিসি র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছে নিউজিল্যান্ড – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি বৈষম্য দূরীকরণে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার পুনঃখনন না হলে হারিয়ে যাবে সোনাইছড়ি নদী ডেস্ক রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি মার্কিন অবরোধ না তুললে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়া হবে: ইরান ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ, স্থগিতের খবর নাকচ সরকারের রাজধানীর বাইকারদের জন্য সুখবর, ঢাকায় ১৮ পাম্পে বাড়ানো হলো ‘ফুয়েল পাস’ কার্যক্রম ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও

আইসিসি র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছে নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

আইসিসি র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে এক ম্যাচ বাকী থাকতেই সিরিজ হারের কারনে ওডিআই’তে র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে কিউইরা।

গত মে মাসের শুরুতে ইংল্যান্ডকে সরিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পতনে আবারো আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলো বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ইংলিশদের রেটিং পয়েন্ট এখন ১১৯। আর নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট এখন ১১৭।

আগামী ১১ সেপ্টেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ঐ ম্যাচ জিতলে ইংল্যান্ডের সমান রেটিং হবে কিউইদের। কিন্তু ভগ্নাংশের হিসেবে পিছিয়ে থেকে র‌্যাংকিংয়ের দ্বিতীয়স্থানেই থাকবে নিউজিল্যান্ড। আর ঐ ম্যাচ হারলে নিউজিল্যান্ডের রেটিং হবে ১১৪। দ্বিতীয়স্থানেই থাকবে তারা। আর অস্ট্রেলিয়ার রেটিং হবে ১০৬। তারা থাকবে পঞ্চমস্থানেই।

র‌্যাংকিংয়ে প্রথম দু’টি স্থানে পরিবর্তন আসলেও, পরের সবগুলো স্থানে কোন পরিবর্তন হয়নি। তৃতীয় থেকে দশমস্থানে যথাক্রমে আছে-

  • ০৩- ভারত (১১১)
  • ০৪- পাকিস্তান (১০৭),
  • ০৫- অস্ট্রেলিয়া (১০৪,
  • ০৬- দক্ষিণ আফ্রিকা (১০১)
  • ০৭- বাংলাদেশ (৯২)
  • ০৮- শ্রীলংকা (৯২)
  • ০৯- ওয়েস্ট ইন্ডিজ (৭১)
  • ১০- আফগানিস্তান (৬৯)
এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park