1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে: শিক্ষামন্ত্রী – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী আছে, যারা সমাজকে অস্থির রাখতে চায়: মির্জা ফখরুল আজ বিশ্ব গাধা দিবস জিয়াউর রহমানের মাজারে জাকসু ভিপি জিতুর শ্রদ্ধা নিবেদন বাসের আগাম টিকিট বিক্রি শুরু, অনলাইনে কেনার নিয়ম ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে: শিক্ষামন্ত্রী কলকাতায় অমিত শাহ, রাজ্য সরকার গঠনের তৎপরতা, কাল শপথ জ্বালানির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’, ১৪ মে মুক্তি বৃষ্টির মরদেহ দেশের পথে, শনিবার ঢাকায় পৌঁছাবে

২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে: শিক্ষামন্ত্রী

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ৮ মে, ২০২৬

নতুন বই ছাপানোর কাজ সময়মতো ও মানসম্মতভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ২০২৮ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম বা কারিকুলাম বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।

শুক্রবার (৮ মে) দুপুরে বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পাঠ্যবইয়ের কাগজের নিম্নমান বা মুদ্রণে ভুল থাকলে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ কমে যায়। তাই বই ছাপানোর পুরো প্রক্রিয়ায় সতর্কতা ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি।

মন্ত্রী আরও বলেন, নোট-গাইড বইয়ের ওপর নির্ভর করে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি করার প্রবণতা শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর। এ ধরনের অনুশীলন বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় উপস্থিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, আগামী বছর থেকে অমর একুশে বইমেলা আয়োজনের ক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকেও যুক্ত করা হবে।

এদিকে সভায় প্রকাশনা খাতকে শিল্প হিসেবে ঘোষণা করার দাবি জানান প্রকাশকরা। পাশাপাশি তারা নীতি সহায়তা ও স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ারও আহ্বান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park