1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও ক্রীড়া প্রতিযোগিতা – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশায় শিক্ষকের টানা অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস প্রশাসনের সিলেটে ৪৬৩৫ কোটি টাকার সুরমা নদী তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়েতে পাবলিক বাসে চুরির ঘটনায় প্রবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আটক ৩ বাংলাদেশি ইরানের পর কিউবা দখলের ইঙ্গিত ট্রাম্পের, মন্তব্যে নতুন বিতর্ক আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে খাল খননে জোর দিচ্ছে সরকার: সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা পাম্পে ভোগান্তির জন্য তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিকেই দায়ী করলেন জ্বালানিমন্ত্রী

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও ক্রীড়া প্রতিযোগিতা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ২ মে, ২০২৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টায় তাকে বহনকারী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর। এ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। উল্লেখ্য, এর আগে গত ২১ জানুয়ারি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছিলেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যাবেন। এরপর তিনি নগরীর চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন এবং বাইশা নদী পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করবেন।

পরবর্তীতে বিকেলে সিলেট স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে জেলা শিল্পকলা একাডেমিতে একটি দলীয় সভায় যোগ দেওয়ার কথাও রয়েছে তার।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেটে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা গেছে। সফর নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park