1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সংসদের সাউন্ড সিস্টেম দুর্নীতি, ঠিকাদার প্রতিষ্ঠানের সিইওকে দুদকের জিজ্ঞাসাবাদ – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়া হবে সিটি করপোরেশন দাম বাড়লেও সংকট কাটেনি, রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য

সংসদের সাউন্ড সিস্টেম দুর্নীতি, ঠিকাদার প্রতিষ্ঠানের সিইওকে দুদকের জিজ্ঞাসাবাদ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে প্রায় দুই ঘণ্টা ধরে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক প্রবীর দাস এই জিজ্ঞাসাবাদ পরিচালনা করেন।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে জাহিদুর রহিম দাবি করেন, গণ-অভ্যুত্থানের সময় সংসদ ভবনের তার লুজ থাকায় টেবিল চাপড়ানোর কারণে সাউন্ড সিস্টেমে বিভ্রাট দেখা দেয়। তিনি আরও বলেন, সংস্কার কাজের প্রথম ধাপ সম্পন্ন করে ‘আমানত এন্টারপ্রাইজ’। তবে তাদের কারিগরি অভিজ্ঞতার ঘাটতির কারণে শেষ পর্যায়ের কমিশনিং কাজ তার প্রতিষ্ঠানকে করতে হয়েছে।

দুদকের অনুসন্ধান সূত্রে জানা গেছে, ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় সংসদে সাউন্ড সিস্টেম স্থাপনের সময় অনিয়মের অভিযোগ ওঠে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কার কাজেও দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে।

এছাড়া জাহিদুর রহিম জোয়ারদারের প্রতিষ্ঠানের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগও দুদকের তদন্তের আওতায় রয়েছে বলে জানা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park