1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সংসদে রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি তুললেন নাহিদ ইসলাম – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জবি প্রেসক্লাবের সেক্রেটারি হলেন রিদুয়ান ইসলাম শ্রীপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা: বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বুদ্ধ পূর্ণিমার বাণীতে প্রধানমন্ত্রী গবেষণার পরিধি বাড়াতে বেরোবিতে বিজনেস অনুষদের সেমিনার নোয়াখালী কলেজ ছাত্রদলের ৫ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা,৩ জন স্থায়ী বহিষ্কার বেগম খালেদা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক হলেন মিজানুর রহমান (মৃদুল) নিবন্ধনবিহীন অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশনা প্রত্যাহার করল এসএমপি কুয়েত লাইসেন্সবিহীন সেন্ট্রাল কিচেন বন্ধ আটক ৭ জন প্রবাসী সামান্য বৃষ্টিতেই সুন্দরগঞ্জ-হরিপুর সড়কে অসংখ্য গর্ত, ধসের শঙ্কা সংসদে রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি তুললেন নাহিদ ইসলাম

সংসদে রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি তুললেন নাহিদ ইসলাম

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকা বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নাহিদ ইসলাম বলেন, তিনি রাষ্ট্রপতির বক্তব্য না শোনার ও না পড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ওই বক্তব্য ও বক্তব্য দেওয়ার সুযোগকে প্রত্যাখ্যান করেছেন। তার মতে, রাষ্ট্রপতির অপসারণ জরুরি এবং তাকে গ্রেপ্তার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অতীত কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন রয়েছে। তার দাবি অনুযায়ী, তিনি দুদকের কমিশনার থাকাকালে নির্দিষ্ট কিছু রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তে ভূমিকা রেখেছেন, যা বিতর্কিত।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, তিনি ফরমায়েশি রায় দিয়েছেন এবং ইসলামী ব্যাংক লুণ্ঠনের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি জুলাই গণহত্যার সময়ও তার ভূমিকা ছিল বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে রাখা দেশের জন্য দুর্ভাগ্যজনক এবং তাকে তারা প্রত্যাখ্যান করছেন।

একই আলোচনায় নাহিদ ইসলাম রাজনৈতিক বিভাজন প্রসঙ্গে বলেন, বিএনপি দীর্ঘদিন জামায়াতের সঙ্গে রাজনীতি করেছে, এবং দেশে এখনো মুক্তিযুদ্ধ নিয়ে পক্ষ-বিপক্ষ বিভাজন বিদ্যমান। তার মতে, এই বিভাজন নিরসনের দায়িত্ব বড় রাজনৈতিক দলগুলোর।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও সংসদে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক থাকা অনাকাঙ্ক্ষিত। মুক্তিযুদ্ধ দেশের ভিত্তি হলেও এর নামে লুটপাট ও ফ্যাসিবাদ কায়েমের বিষয়গুলোও ভুলে যাওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল মুক্তিযুদ্ধেরই ধারাবাহিকতা বা নবায়ন।

নাহিদ ইসলাম আরও বলেন, ইতিহাসের বিতর্ক পেছনে রেখে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে এবং জনগণকে বিভক্ত করার রাজনীতি পরিহার করতে হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park