1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মা-বোনদের রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ মর্যাদার মেয়াদ ৬ মাস কমাল সরকার, এসএসএফ নিরাপত্তা সুবিধা সীমিত সিএনজিতে তুলে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা, চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয় কাস্টমস কর্মকর্তা বুলেটকে: র‌্যাব আগামী সপ্তাহে লোডশেডিং কমবে, বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশ্বাস মন্ত্রীর মা-বোনদের রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর মানহানির মামলায় জামিন পেলেন জামায়াত নেতা আমির হামজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান, মধ্যস্থতায় পাকিস্তান বাবার খনন করা ‘জিয়া খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিক শিল্প পার্কে তদন্তে ধোঁয়াশা, রক্ষকই যেন ভক্ষক সন্ধ্যার মধ্যে ৫ জেলায় কালবৈশাখীর শঙ্কা, সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রাজনীতি বিরোধী বিক্ষোভে উত্তাল রুয়েট: মুখোমুখি ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা

মা-বোনদের রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

দেশে গ্যাস সংকট নিরসন এবং রান্নাবান্নার দুর্ভোগ কমাতে সরকার ‘এলপিজি কার্ড’ প্রদানের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি সাধারণ পরিবার ও নারীপ্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি এবার এলপিজি কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশীতে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রান্নাঘরের সমস্যার কারণে দেশের মা-বোনদের সবচেয়ে বেশি কষ্ট হয়। সেটা গ্রাম হোক বা শহর, রান্নার জন্য জ্বালানি সংকট ও গ্যাসের অভাব নারীদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। এ পরিস্থিতি বিবেচনায় সরকার নতুন উদ্যোগ নিতে যাচ্ছে।

তিনি বলেন, সরকার যেমন ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সারা দেশের মায়েদের কাছে সহায়তা পৌঁছে দিচ্ছে, তেমনি এবার আরেকটি কার্ড দেওয়া হবে, যার নাম হবে এলপিজি কার্ড। এই কার্ডের মাধ্যমে এলপিজি গ্যাস সরবরাহ নিশ্চিত করে মা-বোনদের রান্নার কষ্ট কমানো হবে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব গ্রামে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, নির্বাচনের আগে সরকার খাল খননের প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেটি বাস্তবায়ন শুরু হয়েছে। একইভাবে নারী স্বাবলম্বী করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতিও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব গ্রামে সব মায়ের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park