1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভেড়ামারায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত  – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

ভেড়ামারায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

মাসুদ রানা
  • প্রকাশ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সফল করতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং Gavi, PATH, UNICEF ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশের সহযোগিতায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সভার আয়োজন করে।

সভায় ভেড়ামারা উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক এবং মসজিদের ইমামরা অংশ নেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।  তিনি জানান, আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভেড়ামারা উপজেলায় টাইফয়েডের টিকাদান কর্মসূচি চলবে। এটি দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারিভাবে বিনামূল্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ছেলে-মেয়েদের টাইফয়েডের টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ভেড়ামারা উপজেলায় মোট ৫৩ হাজার ৪৮০ জন এ টিকার আওতায় আসবে। এর মধ্যে—শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ছেলে ১৫,৭৯৫ জন এবং মেয়ে ১৬,৯৩৩ জন।

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ২০,৩২০ জনকে টিকা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সবাইকে এই টিকাদান কার্যক্রমে উদ্বুদ্ধ করতে অনুরোধ জানান। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি প্রচার-প্রচারণায় স্থানীয় পত্রপত্রিকা ও মাইকিং ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, করোনা ভ্যাকসিন টিকার কার্ড যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনি টাইফয়েড টিকার কার্ডও গুরুত্ব বহন করবে।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মো. লতিফুল কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আসিফ সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী, ভেড়ামারা উপজেলা  প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার মোহাম্মদ রোকনুজ্জামান, পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাসুদ করিম,

 আলপনা রানী বিশ্বাস’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park