1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাবার খনন করা ‘জিয়া খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ মর্যাদার মেয়াদ ৬ মাস কমাল সরকার, এসএসএফ নিরাপত্তা সুবিধা সীমিত সিএনজিতে তুলে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা, চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয় কাস্টমস কর্মকর্তা বুলেটকে: র‌্যাব আগামী সপ্তাহে লোডশেডিং কমবে, বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশ্বাস মন্ত্রীর মা-বোনদের রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর মানহানির মামলায় জামিন পেলেন জামায়াত নেতা আমির হামজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান, মধ্যস্থতায় পাকিস্তান বাবার খনন করা ‘জিয়া খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিক শিল্প পার্কে তদন্তে ধোঁয়াশা, রক্ষকই যেন ভক্ষক সন্ধ্যার মধ্যে ৫ জেলায় কালবৈশাখীর শঙ্কা, সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রাজনীতি বিরোধী বিক্ষোভে উত্তাল রুয়েট: মুখোমুখি ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা

বাবার খনন করা ‘জিয়া খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

পাঁচ দশক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যশোরের শার্শা উপজেলার উলসীতে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। আজ সেই ঐতিহাসিক উলসীতেই বাবার খনন করা খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খালটি স্থানীয়ভাবে ‘জিয়া খাল’ নামে পরিচিত।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কার্যক্রমের সূচনা করেন। এ সময় তিনি দেশের তিনটি স্থানে কোদাল দিয়ে মাটি কেটে প্রতীকীভাবে খাল খনন কার্যক্রমে অংশ নেন।

উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী খালপাড়ে স্থাপিত একটি ফলক উন্মোচন করেন। ফলকে লেখা রয়েছে, “যশোর জেলার শার্শা উপজেলাধীন উলসী খাল (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, ২৭ এপ্রিল, ২০২৬।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ খালটি স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন জিয়াউর রহমান। পরে এটি ‘জিয়া খাল’ নামে পরিচিতি পায়। দীর্ঘ সময় ধরে পলি জমে খালটির স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় এবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পুনঃখনন কাজ শুরু করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park