1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নিউজ ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

নাটোরের বড়াইগ্রাম ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা বনপাড়া বাজারে পাটোয়ারী ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলসের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৭ নভেম্বর) ভোর চারটার দিকে বনপাড়া বাজার এলাকার পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আযম বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বনপাড়া বাজারে পাটোয়ারী ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলসের তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি বাসই পুরোপুরি পুড়ে যায়।

ওসি শফিউল আযম বলেন, হরতাল ও অবরোধকারীরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আকরামুল হাসান তুষার ঢাকা মেইলকে বলেন, খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park