1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়ায় বাবর আলী, গড়লেন নতুন ইতিহাস – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশায় শিক্ষকের টানা অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস প্রশাসনের সিলেটে ৪৬৩৫ কোটি টাকার সুরমা নদী তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়েতে পাবলিক বাসে চুরির ঘটনায় প্রবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আটক ৩ বাংলাদেশি ইরানের পর কিউবা দখলের ইঙ্গিত ট্রাম্পের, মন্তব্যে নতুন বিতর্ক আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে খাল খননে জোর দিচ্ছে সরকার: সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা পাম্পে ভোগান্তির জন্য তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিকেই দায়ী করলেন জ্বালানিমন্ত্রী

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়ায় বাবর আলী, গড়লেন নতুন ইতিহাস

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ২ মে, ২০২৬

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়ায় পৌঁছে ইতিহাস গড়েছেন পর্বতারোহী বাবর আলী। শনিবার (২ মে) বাংলাদেশ সময় সকাল পৌনে ৬টায় তিনি ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই শৃঙ্গে আরোহণ সম্পন্ন করেন।

এই সাফল্যের মাধ্যমে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বতের মধ্যে বাবর আলী পঞ্চম শৃঙ্গ স্পর্শ করলেন। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি পর্বতারোহীর অর্জনে এমন কৃতিত্ব নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’-এর সভাপতি ও এই অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান জানান, নেপালের আউটফিটার প্রতিষ্ঠান ‘মাকালু অ্যাডভেঞ্চার’-এর স্বত্বাধিকারী মোহন লামসালের মাধ্যমে বাবর আলীর শৃঙ্গে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শীর্ষে বাবর আলীর সঙ্গে রয়েছেন আং কামি শেরপা। ধারণা করা হচ্ছে, তিনি আজ ক্যাম্প-২ এবং আগামীকাল বেসক্যাম্পে নেমে আসবেন।

নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত মাউন্ট মাকালু বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং শৃঙ্গ হিসেবে পরিচিত। নেপালি শব্দ ‘মাকালু’ অর্থ মহা পিরামিড। চূড়ার গঠন পিরামিডের মতো এবং সেখানে প্রচণ্ড বাতাসের কারণে তুষারধসের ঝুঁকি বেশি। বাতাসে ঘন ঘন বরফ ঝরে পড়ার কারণে শীর্ষভাগ কালো দেখায়, যার কারণেই ‘মহা কালো’ থেকে এই শৃঙ্গের নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়। কঠিন আবহাওয়া ও অনিশ্চিত পরিবেশের কারণে মাকালু আরোহণকে পর্বতারোহীদের কাছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান হিসেবে বিবেচনা করা হয়।

বাবর আলী ২০১৭ সালে ভারতের উত্তরকাশীর নেহরু ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেন। এরপর ধারাবাহিকভাবে একের পর এক কঠিন শৃঙ্গ জয়ের পথে এগিয়ে যান তিনি। ২০২২ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমা দাবলাম (২২,৩৪৯ ফুট) আরোহণ করেন।

২০২৪ সালে একই অভিযানে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (২৯,০৩৫ ফুট) এবং বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লোৎসে (২৭,৯৪০ ফুট) জয় করেন। একই অভিযানে দুটি আট হাজার মিটার উচ্চতার শৃঙ্গ আরোহণের কৃতিত্বও বাংলাদেশে একমাত্র বাবর আলীর।

এরপর ২০২৫ সালের এপ্রিল মাসে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আরোহণ করেন বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ (২৬,৫৪৫ ফুট)। একই বছরের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়াই তিনি আরোহণ করেন বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মানাসলু (২৬,৭৮১ ফুট)। অক্সিজেন ছাড়া আট হাজার মিটার উচ্চতার শৃঙ্গ আরোহণের ক্ষেত্রে তিনিই প্রথম বাংলাদেশি।

মাউন্ট মাকালু জয়ের মাধ্যমে চৌদ্দটি আট হাজার মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ স্পর্শ করার স্বপ্নপথে বাবর আলীর এটি পঞ্চম সফল অভিযান। বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে এই অর্জন নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park