1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নিজ এলাকায় ভিপি নুরুল হক নুরের ঈদ পুনর্মিলনী। – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের আপত্তির মধ্যেই বিএসইসি ও আইডিআরএ সংশোধনী বিল পাস গণভোটের দাবি বাস্তবায়নে বিভাগীয় সমাবেশ, অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: ডা. জাহেদ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান দুই হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষকের ফাঁসির রায় ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ ‘কুইচি’ নোয়াখালীর প্রাইম হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ কুড়িগ্রামে অসহায় দুই পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ শ্রীপুরে মে দিবসে শ্রমজীবী মানুষকে নাসিম মন্ডলের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন

নিজ এলাকায় ভিপি নুরুল হক নুরের ঈদ পুনর্মিলনী।

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশ সোমবার, ৯ জুন, ২০২৫

নুরুল হক নুর পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে তার নিজ বাড়িতে বসে নেতা কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় গলাচিপা উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আশা নেতাকর্মীদের তিনি বিভিন্ন দিকনির্দেশনা দেন ও শুভেচ্ছা বিনিময় করেন। হাজার হাজার নেতাকর্মী নুরুল হক নূরের সাথে দেখা করার জন্য তার বাড়িতে ভিড় জমায়। প্রিয় নেতার সাথে কেউ হাত মিলাতে আবার কেউ ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। গলাচিপা উপজেলার গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান মাস্টার ও সদস্য সচিব মোঃ জাকির হোসেনের নেতৃত্বে উপজেলার ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা চর বিশ্বাস নুরুল হক নূরের বাড়িতে গিয়ে তার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান আমি এর আগে অনেকবারই বলেছি যে এলাকার কাদামাটি থেকে আমি বড় হয়েছি সেই এলাকা থেকেই আমি নির্বাচন করতে চাই। তিনি আরো বলেন দলীয় ভাবে নির্বাচন করবো না জোটগত ভাবে নির্বাচন করব তা এখনো বলার সময় হয়নি কারণ রাজনীতিতে যে কোন সময় যে কোন মেরুকরণ হতে পারে। নির্বাচনী তফসিল ঘোষণার কিছু আগে এটা বলা যাবে। তিনি সাংবাদিকদের মাধ্যমে সকলকে ঈদের শুভেচ্ছা জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park