বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪.১। ভূমিকম্পটি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় উৎপন্ন হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে, মাই আর্থকোয়েক অ্যালার্ট অনুসারে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতক এলাকায়। সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পের গভীরতা ৬২৬ কিলোমিটার হওয়ায় কম্পন স্বল্পমাত্রার ছিল এবং আশপাশের এলাকায় সীমিতভাবে অনুভূত হয়েছে।
এ পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।