1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দেশে মজুদ জ্বালানি তেলে চলবে আরও ১৫-১৬ দিন – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আমানিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা হাজী ওসমান গনি আর নেই ইরান যুদ্ধ ও অর্থনৈতিক চাপ, জনসমর্থনে ধসের মুখে ট্রাম্প প্রশাসন লাকসামে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ দু’জন গ্রেপ্তার শ্রীপুরে বিএনপি নেতা শামীম মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কামারখন্দে সাশ্রয়ী চিকিৎসায় সুবিধাবঞ্চিতদের পাশেখোকন মেমোরিয়াল হসপিটাল ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু  ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিদেশি ঋণের স্থিতি ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই এক দিনের ব্যবধানে কমল বিশ্ববাজারে তেলের দাম

দেশে মজুদ জ্বালানি তেলে চলবে আরও ১৫-১৬ দিন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এরই মধ্যে দেশের জ্বালানি ব্যবস্থাপনায় স্থিতিশীলতা বজায় রাখতে সরকার আজ মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করতে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের মজুদ নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত সংকটের আশঙ্কা নেই।

দেশে বর্তমানে জ্বালানি তেলের মজুদের পরিমাণ ও পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন জ্বালানি তেল মজুদ রয়েছে।

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, এই মজুদের মধ্যে ডিজেল রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন, অকটেন রয়েছে ৭ হাজার ৯৪০ মেট্রিক টন, পেট্রল রয়েছে ১১ হাজার ৪৩১ মেট্রিক টন এবং জেট ফুয়েল রয়েছে ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন।

বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে যে পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে, তা দিয়ে আগামী ১৫ থেকে ১৬ দিন পর্যন্ত দেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে। তারা আরও জানান, এই সময়ের মধ্যেই কয়েকটি জ্বালানি তেলবাহী জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এ কারণে আপাতত দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতির আশঙ্কা নেই বলে সংশ্লিষ্টরা আশ্বস্ত করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park