1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১১ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
জবি প্রেসক্লাবের সেক্রেটারি হলেন রিদুয়ান ইসলাম শ্রীপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা: বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: বুদ্ধ পূর্ণিমার বাণীতে প্রধানমন্ত্রী গবেষণার পরিধি বাড়াতে বেরোবিতে বিজনেস অনুষদের সেমিনার নোয়াখালী কলেজ ছাত্রদলের ৫ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা,৩ জন স্থায়ী বহিষ্কার বেগম খালেদা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক হলেন মিজানুর রহমান (মৃদুল) নিবন্ধনবিহীন অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশনা প্রত্যাহার করল এসএমপি কুয়েত লাইসেন্সবিহীন সেন্ট্রাল কিচেন বন্ধ আটক ৭ জন প্রবাসী সামান্য বৃষ্টিতেই সুন্দরগঞ্জ-হরিপুর সড়কে অসংখ্য গর্ত, ধসের শঙ্কা সংসদে রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি তুললেন নাহিদ ইসলাম

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১১ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কয়েকটি বগি উল্টে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ টানা ১১ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দুর্ঘটনার ঘটনায় তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী ১৬ বগির একটি ডিজেলবাহী ট্রেন হবিগঞ্জের মনতলা এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। এতে অন্তত পাঁচটি ওয়েল ট্যাংকার বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি পাশের সেতু থেকে ছিটকে নিচে খালে পড়ে যায়। দুর্ঘটনায় প্রায় ৫০০ মিটার রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার পরপরই ট্যাংকার বগিগুলো থেকে বিপুল পরিমাণ ডিজেল বের হতে থাকে। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় কিছু মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে তেল সংগ্রহের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনসাধারণকে সরিয়ে দেন এবং এলাকায় নিরাপত্তা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম ডালিম জানান, রাতে বিকট শব্দ শুনে তারা দেখতে পান কয়েকটি তেলবাহী বগি রেললাইন থেকে ছিটকে পড়ে উল্টে গেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মেহেদী হাসানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় ম্যানেজার এবিএম কামরুজ্জামান। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ট্রেনের গতি, রেললাইনের ত্রুটি এবং কারিগরি সমস্যাসহ নানা দিক খতিয়ে দেখা হচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বগিগুলোতে প্রায় দুই লাখ লিটার ডিজেল ছিল। এর মধ্যে ২০ থেকে ৩০ শতাংশ জ্বালানি নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে দুটি বগি উদ্ধার করা হয়েছে এবং বাকি বগিগুলো উদ্ধারে উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে দুর্ঘটনার কারণে সিলেট-ঢাকা রুটের উপবন এক্সপ্রেস, সিলেট-চট্টগ্রাম রুটের উদয়ন এক্সপ্রেস এবং চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম শেষ করে রেললাইন স্বাভাবিক করতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিলেট অঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park