1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৯ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ কম দামে ওষুধ বিক্রি: কলাপাড়ায় ফার্মেসি বন্ধ সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত, সোমবার প্রকাশ হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাঠালেন তারেক রহমান

ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৯

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪৯ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঝুমুর (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বরগুনার বেতাগী উপজেলার শারিশামুড়ি এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৪৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরগুনা হাসপাতালে সর্বাধিক ৮৭ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ২৫ জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ৭ জন, পটুয়াখালীতে ২১ জন, পিরোজপুরে ৭ জন এবং ভোলায় ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৪৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। মশা নিয়ন্ত্রণ না করা গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এ জন্য সবাইকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং মশার কামড় থেকে নিজেকে সুরক্ষায় রাখতে হবে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি নাগরিকদের নিজ দায়িত্বে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park