1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার মাদক উদ্ধার ৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতীয় সংকট মোকাবিলায় সব রাজনৈতিক দলকে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত জেলা আমিরদের এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবতার বড় ধরনের অসংগতি রয়েছে। সরকারের দাবি অনুযায়ী জ্বালানি সংকট না থাকলেও সাধারণ মানুষ বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতির কারণে চরম ভোগান্তিতে পড়ছে। একই সঙ্গে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জ্বালানি সংকট ও বিভিন্ন ধরনের অনিয়ম ও চাঁদাবাজির কারণে অর্থনৈতিক চাপ বাড়ছে, যার প্রভাব সরাসরি জনগণের ওপর পড়ছে। তিনি অভিযোগ করেন, নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে জনগণের প্রত্যাশা ক্ষুণ্ণ করা হয়েছে এবং গণরায়ের প্রতি সম্মান প্রদর্শন করা হয়নি। পাশাপাশি বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, বর্তমান সংকটময় পরিস্থিতিতে সরাসরি রাজপথে আন্দোলনকে প্রথম পছন্দ হিসেবে দেখা উচিত নয়, তবে বিরোধীদলের বক্তব্য সংসদে উপেক্ষিত হলে গণতান্ত্রিক আন্দোলনে নামা ছাড়া বিকল্প থাকে না।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park