1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গুলিস্তানে সুন্দরবন মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১টি ইউনিট – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু, আক্রান্ত ২২ হাজার ছাড়াল দুর্ভিক্ষ ও চরম সংকটের সময়ে যে আমল ও দোয়া বেশি বেশি পড়বেন ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়া হবে সিটি করপোরেশন দাম বাড়লেও সংকট কাটেনি, রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ

গুলিস্তানে সুন্দরবন মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১টি ইউনিট

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ২ আগস্ট, ২০২৫

রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একাধিক দল।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তাদের ১১টি ইউনিট। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে, বিপণিবিতানের আশপাশে জনসমাগমও বেড়ে গেছে।

অগ্নিকাণ্ডের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে পরে ব্রিফ করবে ফায়ার সার্ভিস।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park