1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
খালেদা জিয়াকে নিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, রোববার দেশ ছাড়তে পারেন তিনি – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশে সোনার দাম কমল ভরিতে ৩২৬৬ টাকা, নতুন মূল্য কত? বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত আরও ২ ভাইরাল ছবির নেপথ্যের সত্য: শিশুর মৃত্যু, ভুল তথ্য ও এক পরিবারের ভাঙা পৃথিবী জামালপুরে সরকারি চাল পাচারের সময়   র‍্যাবের  নিকট জব্দ। সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 

খালেদা জিয়াকে নিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, রোববার দেশ ছাড়তে পারেন তিনি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
খালেদা জিয়াকে নিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, রোববার দেশ ছাড়তে পারেন তিনি

কারিগরি ত্রুটির কারণে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে না। ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় সাময়িক বিলম্ব হয়েছে। বিষয়টি শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছতে পারে। এরপর মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা মূল্যায়ন করবে। যদি চিকিৎসকরা বিদেশ যাত্রার অনুমতি দেন এবং তিনি শারীরিকভাবে প্রস্তুত থাকেন, তাহলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি লন্ডনের উদ্দেশে দেশ ছাড়তে পারেন।

এদিকে উন্নত চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকায় আসছেন। বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যায় তার ফ্লাইট লন্ডন ত্যাগ করেছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park