1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
এবার ভাড়া বাড়ল লঞ্চের – দৈনিক দেশেরকথা
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মূল্যস্ফীতি ফের ৯ শতাংশ ছাড়াল, এপ্রিলে দাঁড়াল ৯.০৪ শতাংশে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা অস্ত্র ফেরত ও মামলা প্রত্যাহার নিয়ে একগুচ্ছ নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবার ভাড়া বাড়ল লঞ্চের চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আন্দামান সাগরে ট্রলারডুবি, নিখোঁজ অন্তত ২৬৪ জন, শতাধিক বাংলাদেশির শঙ্কা জামালপুরে সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন উদ্বোধন পূর্ণ আবাসিক জাবিতে আবাসন সংকটে নতুন ব্যাচের ক্লাস শুরুতে বিলম্ব জুনের মধ্যে মাঠপর্যায়ের সব সেনা সদস্য ফিরবে ব্যারাকে দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালাম

এবার ভাড়া বাড়ল লঞ্চের

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ৬ মে, ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসের ভাড়া বৃদ্ধির রেশ কাটতে না কাটতেই এবার বাড়ানো হলো লঞ্চের যাত্রীভাড়া। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ১৮ পয়সা বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২ টাকা ৭৭ পয়সা। এছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ১৪ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে, যা আগে ছিল ২ টাকা ৩৮ পয়সা।

বুধবার (৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হওয়ার কথা।

এছাড়া সর্বনিম্ন যাত্রীভাড়াও বাড়ানো হয়েছে। নতুন করে সর্বনিম্ন ভাড়া ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২৯ টাকা।

ভাড়া বৃদ্ধির হার বিশ্লেষণ করলে দেখা যায়, প্রথম ১০০ কিলোমিটারের ক্ষেত্রে ভাড়া বেড়েছে প্রায় ৬ দশমিক ৫০ শতাংশ। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া বৃদ্ধি পেয়েছে প্রায় ৫ দশমিক ৮৮ শতাংশ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌ রুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী সরকার নৌযানে যাত্রী পরিবহনের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনর্নির্ধারণ করেছে।

এর আগে গত ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করে। তখন ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা করা হয়। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা এবং পেট্রল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park