1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইরানের পর কিউবা দখলের ইঙ্গিত ট্রাম্পের, মন্তব্যে নতুন বিতর্ক – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে অভিযান, ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কথা বলতে না দিলে দুলাভাই চলে যাবে: সিলেটে হাস্যরসে তারেক রহমান ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৮৪ যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, পাইলটসহ পাঁচজনের মৃত্যু সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ কাল, প্রস্তুতি সম্পন্ন উজিরপুরে “নতুন কুঁড়ি”জার্সি উন্মোচন, মাঠজুড়ে উৎসবের আমেজ সন্ধ্যার মধ্যে চার জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ধর্মপাশায় শিক্ষকের টানা অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস প্রশাসনের সিলেটে ৪৬৩৫ কোটি টাকার সুরমা নদী তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন

ইরানের পর কিউবা দখলের ইঙ্গিত ট্রাম্পের, মন্তব্যে নতুন বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রসঙ্গের পর এবার কিউবাকে ‘খুব দ্রুত দখলে নেওয়া হবে’ বলে ইঙ্গিত দিয়েছেন। এক অনুষ্ঠানে রসিকতার ছলে দেওয়া এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক মহলে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১ মে) ফ্লোরিডার পাম বিচেসের ফোরাম ক্লাবে বক্তব্য দেওয়ার সময় উপস্থিত অতিথিদের পরিচয় করিয়ে দিতে গিয়ে ট্রাম্প সাবেক কংগ্রেসম্যান ড্যান মিকার প্রসঙ্গ তোলেন। এ সময় তিনি বলেন, ড্যান মিকার মূলত ‘কিউবা নামের একটি জায়গা’ থেকে এসেছেন, যা যুক্তরাষ্ট্র খুব দ্রুত দখলে নিতে যাচ্ছে।

ট্রাম্প বলেন, কিউবার কিছু সমস্যা রয়েছে। আগে একটি কাজ শেষ করা হবে, এরপর আরেকটি। তিনি দাবি করেন, তিনি কাজ শেষ করতে পছন্দ করেন।

বক্তব্যের এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, ইরান থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের একটি বড় যুদ্ধজাহাজ, সম্ভবত ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী, কিউবার উপকূলে পাঠানো হতে পারে।

রসিকতার ভঙ্গিতে ট্রাম্প আরও বলেন, যুদ্ধজাহাজটি যদি কিউবার উপকূল থেকে প্রায় ১০০ গজ দূরে থামে, তাহলে কিউবা হয়তো বলবে ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি।

ট্রাম্পের এই বক্তব্যকে অনেকেই রসিকতা হিসেবে দেখলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও সামরিক কৌশল নিয়ে এমন মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park