1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড শ্রীপুরে ট্রাকের ধাক্কায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক ঢাকাসহ দেশে আরও পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত দেশে জঙ্গি তৎপরতা নেই, অতীতে শব্দটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো: স্বরাষ্ট্রমন্ত্রী ঝুম বৃষ্টিতে সিক্ত পরীমনি, নেটিজেনদের চোখে ‘বৃষ্টি মাখা পরী’ টেকনাফে পাচারকারী চক্রের  মূলহোতা সহ ১৩ পাচারকারীকে আটক করছে কোস্ট গার্ড ও র‍্যাব আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

কারাগার থেকে আদালতে নেওয়ার সময় প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, এ সময় পলকের সঙ্গে থাকা আরও কয়েকজনও আহত হন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এ মামলায় সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন।

এদিকে, জুনাইদ আহমেদ পলককে ২০২৪ সালের ১৪ আগস্ট গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে আছেন। মঙ্গলবার তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য কারাগার থেকে আদালতে নেওয়া হচ্ছিল। এ সময় প্রিজনভ্যান দুর্ঘটনায় তিনি আহত হন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park