পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:৪৮
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে জানাতে আজ শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।


জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পরবর্তী আনুষ্ঠানিকতা জানাতে শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।


মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তার সাংবিধানিক মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে।


২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর থেকেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানিয়ে আসছিল জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা। এ দাবিতে গণ-অভ্যুত্থানের পর একাধিক আন্দোলন ও কর্মসূচিও পালিত হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য