গত ২৪ ঘণ্টায় সীমান্ত সুরক্ষায় নিজেদের সর্বোচ্চ দক্ষতা ও নিষ্ঠার প্রমাণ দিয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধীনস্থ সোনাহাট এবং ধলডাঙ্গা বিওপি-র টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৩ জন মাদক পাচারকারীসহ ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়।
এছাড়াও একই সময়ে ব্যাটালিয়নের অধীনস্থ অন্যান্য বিওপি সমূহ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় জিরা, গবাদিপশু এবং বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করা হয়।যাহার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ ৭৯ হাজার ৪ শত ৫০ টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ান (২২ বিজিবি)এর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব - উল হক, পি এসসি অধিনায়ক জানান
দায়িত্বপূর্ণ এলাকায় সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।