জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৮
জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ


দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগীদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমানে জ্বালানি সংকটই দেশের সবচেয়ে বড় সমস্যা। এ সংকট সমাধানে সরকার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।


শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়ের বিভিন্ন সমস্যা নিয়ে কিছু মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকের নিজ নিজ সীমার মধ্যে থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।


বিএনপি রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ে আন্দোলন করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দলটি কখনো গুপ্ত অবস্থায় কোনো কর্মকাণ্ড পরিচালনা করেনি। তবে স্বৈরাচারী সরকারের সময় একটি দল গুপ্ত অবস্থায় ছিল বলে মন্তব্য করেন তিনি।


তিনি আরও বলেন, যারা এতদিন গুপ্ত অবস্থায় ছিল, তারা এখন বাইরে এসে নিজেদের পরিচয় দিচ্ছে। গুপ্ত অবস্থায় থাকা ব্যক্তিদের মাধ্যমে স্বৈরাচারকে সামনে আনার চেষ্টা এবং অরাজকতা সৃষ্টির আশঙ্কার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।


কে কাকে গুপ্ত অবস্থায় রাখতে চাইছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানান তিনি।


জনগণকে দেওয়া বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। মানুষের যাতে কষ্ট না হয়, সেজন্য বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য