দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা খুবই কম: আইজিপি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬
দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা খুবই কম: আইজিপি


দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা খুবই কম বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, প্রায় এক হাজার মানুষের জন্য মাত্র একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।


আইজিপি বলেন, এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।


শনিবার সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ-পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান প্রসঙ্গে আলী হোসেন ফকির বলেন, মাদক কারবারি ও ছিনতাইকারীদের একাধিকবার আইনের আওতায় আনা হলেও আইনের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তাদের দীর্ঘদিন আটক রাখা সম্ভব হচ্ছে না। পরে তারা আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।


তিনি বলেন, মাদক দেশের নতুন প্রজন্মকে ধ্বংস করছে। ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক তরুণদের কাছে বিভিন্ন আকর্ষণীয় নামে পৌঁছে দেওয়া হচ্ছে। এ বিষয়ে সন্তানদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


পরিবেশ ও পরিচ্ছন্নতা প্রসঙ্গে আইজিপি বলেন, শুধু প্রচার বা লোক দেখানোর জন্য নয়, বাস্তব পরিবর্তন আনার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকা শহরের পরিবেশ দূষণ কমাতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।


তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত করতে হবে। এতে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য