দেশ যখনই সংকটে পড়েছে বিএনপি তখনই হাল ধরেছে : প্রধানমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৬
দেশ যখনই সংকটে পড়েছে বিএনপি তখনই হাল ধরেছে : প্রধানমন্ত্রী



প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সঙ্গে বিএনপি, শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত। দেশ যখনই সংকটে পড়েছে, তখনই বিএনপি তার হাল ধরেছে।


শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কখনো লুকিয়ে বা গুপ্তভাবে কোনো কর্মকাণ্ড পরিচালনা করেনি। জনগণের অধিকার আদায়ে দলটি সবসময় রাজপথে ছিল। দেশে ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যতগুলো নির্বাচন হয়েছে, প্রতিবারই বিএনপি সরকার গঠন করেছে বলেও মন্তব্য করেন তিনি।


বর্তমানে দেশের বড় সমস্যা জ্বালানি সংকট উল্লেখ করে তারেক রহমান বলেন, সংকট সমাধানে সরকার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। ভবিষ্যতে যেন এ ধরনের সংকট তৈরি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।


তিনি বলেন, স্বৈরাচারী সরকারের সময়ের সমস্যা হোক কিংবা অন্তর্বর্তী সরকারের সময়ে সৃষ্টি হওয়া সমস্যা—সবকিছু সমাধানের চেষ্টা চলছে। তবে এসব সমস্যাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোরও চেষ্টা করা হচ্ছে।


প্রধানমন্ত্রী বলেন, কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে তা নিয়ন্ত্রণে দেশের আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। তাই প্রত্যেকের নিজ নিজ সীমার মধ্যে থাকা উচিত।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য