চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২
চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল



চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।


রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ ও ভোটকেন্দ্র নির্ধারণের কাজও শেষ হয়েছে। বর্তমানে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তার প্যানেল প্রস্তুতের কাজ চলছে।


তিনি জানান, আগামী সপ্তাহে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠকে বসবে নির্বাচন কমিশন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় সেখানে পর্যালোচনা করা হবে।


সহিংসতামুক্ত ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।


ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ভোটগ্রহণের পরিবেশ পর্যবেক্ষণে সিসি ক্যামেরা এবং বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো হবে বলে জানান ইসি।


এদিকে, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এ বিষয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, শিক্ষকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে অন্তরায় হতে পারে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য