চাটখিলে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উপদেষ্টা নির্বাচিত ও সাবেক সমন্বয়কের বিদায়ী সংবর্ধনা  – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৮ সেপ্টেম্বর ২০২২, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাটখিলে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উপদেষ্টা নির্বাচিত ও সাবেক সমন্বয়কের বিদায়ী সংবর্ধনা 

চাটখিল( নোয়াখালী) প্রতিনিধি> নোয়াখালীর চাটখিলে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাটখিল স্কাই ভিউ চাইনিজ এন্ড রেষ্টুরেন্টের হল রুমে বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন “বিডি ক্লিন” এর নোয়াখালী জেলার সাবেক সমন্বয়ক তুষার মাহবুব এর বিদায়ী সংবর্ধনা। এসময় সংগঠনটির চাটখিল উপজেলার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও তদারকির জন্য একজন উপদেষ্টা মনোনীত করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে “বিডি ক্লিন” চাটখিল উপজেলার উপদেষ্টা হিসাবে মনোনীত হন সমাজ সেবক ও সাংবাদিক মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া)। 

বিডি ক্লিনের নোয়াখালী জেলা টিমের ওয়েলকাম মনিটর, আসমা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়ক শাহাদাত হোসেন কায়েস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার সাবেক সমন্বয়ক তুষার মাহবুব, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কানন, নোয়াখালী জেলা সমন্বয়ক জাসেম আলম, চাটখিল উপজেলা উপ সমন্বয়ক গোলাপ হোসেন ফরহাদ , চাটখিল উপজেলা আইটি এন্ড মিডিয়া সমন্বয়ক শাহাদাত হোসেন সহ বিডি ক্লিনের চাটখিল উপজেলার সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে পরিবেশ বান্ধব গাছ, সংগঠনের টি-শার্ট এবং “বিডি ক্লিন” এর লোগো যুক্ত স্টিকার দিয়ে “বিডি ক্লিন” চাটখিলের উপদেষ্টা মেহেদি হাছান (রুবেল ভূইয়া) কে বরণ করে নেওয়া হয়। সংগঠনটির বিদায়ী নোয়াখালী জেলার প্রধান সমন্বয়ক তুষার মাহবুবকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংগঠনের সদস্যরা বিদায়ী সংবর্ধনা দেন। 

উল্লেখ্য, বিডি ক্লিন বাংলাদেশের উল্লেখযোগ্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সংগঠনটি সারাদেশে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশব্যাপী সংগঠনটিতে প্রায় ৩৭ হাজার স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে কাজ করছে।

https://play.google.com/store/apps/details?id=com.newsapp.daynikdesherkotha

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এন্ড প্রফেশনালস অ্যালায়েন্স এর নেতৃত্বে ফুয়াদ আল মেহেদী এবং সাইফুল ইসলাম ভুঁইয়া

মামলা থেকে নাম কাটতে ১ কোটি টাকা চাওয়া হয়: সাকিব আল হাসান

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু, আলোচনায় বাণিজ্য ও তাইওয়ান ইস্যু

শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু

নির্বাচনে জাতীয় পার্টির ব্যয় মাত্র ৫ লাখ টাকা, হিসাব জমা ইসিতে

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

দুঃসহ স্মৃতির সাক্ষী রাণীশংকৈলের বীরাঙ্গনা – টেপরী রানী আর নেই

হরমুজ পার হলো তেলবাহী চীনা সুপারট্যাংকার

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ৪৩২

১০

জাবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

১২

বেগমগঞ্জে দাঁতের কারখানায় অভিযান,জরিমানা ১ লাখ ৫ হাজারসহ সিলগালা

১৩

নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করল সরকার

১৫

সুন্দরগঞ্জে হাসপাতালে ভ্যাকসিন নাই, কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১১

১৬

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৭

৩৫ হাজার কোটি টাকায় ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প অনুমোদন, একনেকে পাশ ৯ উন্নয়ন প্রকল্প

১৮

যেভাবে বুঝবেন কৃত্রিমভাবে মোটাতাজা করা কোরবানি পশু

১৯

মধ্যনগর-মহিষখলা সীমান্তে অবৈধ ভারতীয় গরুর প্রবেশ, মোবাইলে রশিদ কেটে বিভিন্ন হাটে বিক্রির অভিযোগ

২০