1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প

বিশ্বের ভবিষ্যৎ এখন এশিয়ার ওপর নির্ভর করছে- রুশ প্রেসিডেন্ট পুতিন

নিউজ ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। বিশ্বের ভবিষ্যৎ এখন এশিয়ায়। গতকাল বুধবার রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় শহর ভ্লাদিভোস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনে এমন মন্তব্য করেন পুতিন।(তথ্যসূত্র-আল জাজিরা)

রুশ প্রেসিডেন্ট বলেন, নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে যে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল, সেই পশ্চিমা নিষেধাজ্ঞা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিশ্বের ভবিষ্যৎ এখন নির্ভর করছে এশিয়ার ওপর। তিনি আরও বলেন, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতির প্রধান হুমকি কোভিড-১৯ মহামারীর জায়গা দখল করেছিল।

পুতিনের ভাষায়- আমি পশ্চিমের নিষেধাজ্ঞার জ্বরের কথা বলছি। যারা অন্য দেশের ওপর নিজেদের মডেল চাপিয়ে দেওয়ার, তাদের সার্বভৌমত্ব থেকে বঞ্চিত করার ও তাদের ইচ্ছার বশবর্তী করার মতো নির্লজ্জ এবং আক্রমণাত্মক প্রচেষ্টা চালায়।পুতিন তার নিজের বক্তব্যে দাবি করেন, ইতিহাসের গতি পথকে প্রতিহত করার পশ্চিমাদের এই প্রচেষ্টা বিশ্বের শত বছরের গড়ে ওঠা অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। এর ফল হিসেবে ডলার, ইউরোর প্রতি মানের আস্থা কমে গেছে।

প্রসঙ্গত, চলতি বছর ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযানের নির্দেশ দেন। তবে ইউক্রেনের বিপজ্জনক জাতীয়তাবাদীদের নির্মূল ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের আকাক্সক্ষা প্রতিহত করতে রাশিয়া বিশেষ অভিযান চালাতে সেনা মোতায়েন করেছে বলে দাবি মস্কোর।

এদিকে ছয় মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেন বিধ্বস্ত হলেও কিছু কিছু অঞ্চলে রুশ সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।চলমান এই যুদ্ধ নিয়ে পুতিন বলেন- পশ্চিমারা তাদের যা ইচ্ছা তাই করার মনোভাব বিশ্বের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তাদের ক্ষমতা কমে গেছে, কারণ বৈশ্বিক প্রবৃদ্ধির আধার এখন এশিয়ায়।

পুতিনের কথা হলো- সর্বত্র অপরিবর্তনীয় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এখন টেকটোনিক পরিবর্তন ঘটেছে। বিশ্বের গতিশীল, প্রতিশ্রুতিশীল দেশ এবং অঞ্চলগুলোর ভূমিকা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূমিকা ব্যাপক বেড়েছে।

পূর্ববর্তী খবরঃ বাংলাদেশকে বিনামূল্যে ভারতের ট্রানজিট সুবিধা দেবে ভারত…

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park