1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

মা হলো পাগলি বাবাত হলো না কেউ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২৯ মে, ২০২৬

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভূরঘাটা বাসস্ট্যান্ডের পাশে ফুটপাতে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক মানসিক ভারসাম্যহীন নারী। শুক্রবার ভোরে প্রসব ব্যথা উঠলে স্থানীয় কয়েকজন নারী মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন এবং তাদের সহযোগিতায় শিশুটির জন্ম হয়।

স্থানীয়দের জানান, দীর্ঘদিন ধরে ওই নারী কালকিনির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন এবং রাস্তার পাশেই রাত কাটাতেন। তার কোনো পরিচয় বা স্বজনের সন্ধান পাওয়া যায়নি। নবজাতকের বাবার পরিচয় নিয়েও এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় মা ও নবজাতককে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সনদ বৈদ্য জানান, মা কিছুটা অসুস্থ এবং তার দুই পায়ে সেলুলাইটিস রয়েছে। মা ও শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন বলেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রয়েছে। পাশাপাশি ওই নারীর আত্মীয়-স্বজনের খোঁজও করা হচ্ছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সমাজের আরও দায়িত্বশীল ভূমিকা কামনা করেছেন তারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park