1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দীর্ঘ এক বছর পর টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের কাঠবাহী  ট্রলার : সীমান্ত বাণিজ্যে নতুন আশার আলো – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় হাইস্কুল প্রগ্রামিং প্রতিযোগিতা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দীর্ঘ এক বছর পর টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের কাঠবাহী  ট্রলার : সীমান্ত বাণিজ্যে নতুন আশার আলো হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৮৫ জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে: আইনমন্ত্রী মেলান্দহে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার এনসিপি এমপি মাহমুদা মিতুর নিরাপত্তা শঙ্কা, ইসির ঠিকানা প্রকাশে উদ্বেগ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল বেনাপোল স্থলবন্দরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

দীর্ঘ এক বছর পর টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের কাঠবাহী  ট্রলার : সীমান্ত বাণিজ্যে নতুন আশার আলো

শামসুল আলম শারেক
  • প্রকাশ শুক্রবার, ১ মে, ২০২৬

​দীর্ঘ প্রায় এক বছরের স্থবিরতা কাটিয়ে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পুনরায় সীমান্ত বাণিজ্য চালুর সম্ভাবনা দেখা দিয়েছে। শুক্রবার (১ মে) দুপুর ১টার দিকে মিয়ানমারের আকিয়াব শহর থেকে পণ্যবাহী একটি কাঠের বোট বন্দরে এসে পৌঁছালে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কাঠের বোটটি টেকনাফের ব্যবসায়ী ও সিআইপি ফারুকের জন্য মিয়ানমার থেকে সেখানকার ব্যবসায়ীরা পাঠিয়েছেন। 

​বন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বোট আগমনের সত্যতা নিশ্চিত করেছেন।তবে বাণিজ্যের এই নতুন সূচনার মধ্যেও ব্যবসায়ীদের মনে কিছুটা আতঙ্ক কাজ করছে। অভিযোগ রয়েছে যে, মিয়ানমারের আরাকান রাজ্য এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় বাংলাদেশি মাছ ধরার ট্রলার ও জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এছাড়া পণ্যবাহী জাহাজ থেকে চাঁদাবাজির ঘটনাকেও সীমান্ত বাণিজ্য বন্ধ হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

​সম্প্রতি নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান এবং গত ১৪ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বন্দর পরিদর্শন করে দ্রুত কার্যক্রম চালুর নির্দেশনা দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আজকের এই পণ্যবাহী বোটের আগমনকে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নিয়মিত পণ্যবাহী নৌযান চলাচল শুরু হলে টেকনাফ স্থলবন্দর আবারও প্রাণ ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।উল্লেখ্য, দেড় বছর ধরে চলমান সংঘাতের কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রায় ২৭০ কিলোমিটার সীমান্ত এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এর ফলে নাফ নদী-এর মিয়ানমার অংশে নৌযান চলাচলও তাদের নিয়ন্ত্রণে চলে যায়। গত বছরের এপ্রিল মাসের শুরুতে পণ্যবাহী জাহাজ থেকে কমিশন (চাঁদা) দাবিকে কেন্দ্র করে আরাকান আর্মির বাধার মুখে মিয়ানমারের জান্তা সরকার সীমান্ত বাণিজ্য কার্যত বন্ধ ঘোষণা করে। এতে শতাধিক আমদানি-রপ্তানিকারক  টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী আব্দুল্লাহ মনির বলেছেন দীর্ঘদিন ধরে বন্দর ব্যবসা বন্ধ থাকায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন,পাশা পাশি  রাষ্ট্র প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব হারায়।  তবে দীর্ঘ অচলাবস্থার পর এই কাঠের বোটের আগমন সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর সম্ভাবনার এক নতুন দিগন্তের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন ব্যবসায়ী ওবন্দর সংশ্লিষ্টরা।###

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park