1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত, সোমবার প্রকাশ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ কম দামে ওষুধ বিক্রি: কলাপাড়ায় ফার্মেসি বন্ধ সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত, সোমবার প্রকাশ হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাঠালেন তারেক রহমান দেশে হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১ হাজার ছাড়াল

সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত, সোমবার প্রকাশ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত ৬৮টি আসনের বিপরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট থেকে সংরক্ষিত নারী আসনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, জামায়াত জোটের অংশ হিসেবে মোট ১৩টি সংরক্ষিত নারী আসন পাবে জামায়াত। তবে জোটের শরিক দল এনসিপি একটি আসন পাওয়ার কথা থাকলেও তারা দুটি আসন দাবি করছে বলে জানা গেছে।

শুক্রবার জামায়াতের এক সহকারী সেক্রেটারি গণমাধ্যমকে এ তথ্য জানান। এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের বলেন, জামায়াতের নারী প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, জোটের অংশ হিসেবে এনসিপি একটি সংরক্ষিত নারী আসন পাচ্ছে এবং আনুপাতিক হারে আরও একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার (২০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে সংরক্ষিত নারী আসনের তালিকা প্রকাশ করা হবে।

এদিকে দলীয় আলোচনায় যাদের নাম উঠে এসেছে, তাদের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নিছা নিলু।

এছাড়াও চট্টগ্রাম অঞ্চল থেকে মেরিনা সুলতানা, সিলেট অঞ্চলের মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ, এবং প্রকৌশলী মারদিয়া মমতাজের নামও আলোচনায় রয়েছে।

আরও আলোচনায় আছেন জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park