1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কুষ্টিয়া সীমান্তে বিজিবির বড় অভিযান, বিপুল মাদকদ্রব্য উদ্ধার – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার মাদক উদ্ধার ৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন্ধ্যা বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বড় অভিযান, বিপুল মাদকদ্রব্য উদ্ধার

মোঃ শাহিন শেখ
  • প্রকাশ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়া সীমান্তে মাদকের বিরুদ্ধে আবারও বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন, ৪৭ বিজিবি সীমান্ত এলাকায় জোরদার অভিযান চালায়। ১০ ও ১১ এপ্রিল পরিচালিত একাধিক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় সিরাপ, গাঁজা ও পাতার বিড়ি উদ্ধার করা হয়।

১০ এপ্রিল রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে জামালপুর বিওপি’র টহল দল জয়পুর মাঠ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

একই দিনে সকাল ৯টার দিকে তেঁতুলবাড়ী বিওপি খাসমহল এলাকা থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে, যার বাজারমূল্য প্রায় ১৭ হাজার ৫শ’ টাকা।

এছাড়া ভোররাতে শেওড়াতলা বিওপি কাজিপুর উত্তরপাড়া মাঠ এলাকা থেকে ১০০ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করে, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

অন্যদিকে, ১১ এপ্রিল ভোর ৪টার দিকে বিলগাথুয়া বিওপি পূর্ব বিলগাথুয়া মাঠ এলাকা থেকে ২ হাজার ৪শ’ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩২ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের যুবসমাজকে রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park