1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সিদ্ধিরগঞ্জে গাঁজা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাকিব হোসেন হৃদয়
  • প্রকাশ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় মতি কাউন্সিলরের অফিসের সামনে পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে লাল চাঁন (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি সুমিলপাড়া বিহারী কলোনীর বাসিন্দা।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৫২ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park