1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, ৫ মরদেহ উদ্ধার – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, ৫ মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় অবস্থিত একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় শনিবার (৪ এপ্রিল) ভয়াবহ আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা পুরুষ নাকি নারী তা ফায়ার সার্ভিস এখনো নিশ্চিত করতে পারেনি।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণের পর এ পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে। দুপুর আড়াইটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে আরও অনুসন্ধান চলছে এবং মৃতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park