1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

এসআই বাবার পিস্তল নিয়ে খেলছিল ছেলে, হঠাৎ গুলি বের হয়ে আহত বাবা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

নাটোর পুলিশ লাইন্সে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন, যখন তার ছোট ছেলে বাবার পিস্তল নিয়ে খেলতে গিয়ে হঠাৎ ট্রিগারে চাপ পড়ে গুলি বের হয়ে যায়। আহত পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দেওয়ান মামুন হোসেন। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্র জানিয়েছে, দায়িত্ব শেষে এসআই মামুন হোসেন পুলিশ লাইন্সের বাসায় ফিরেছিলেন। তিনি নিজের পিস্তলটি বিছানায় রেখে শৌচাগারে গিয়েছিলেন। তখন তার শিশু ছেলে পিস্তলটি নিয়ে খেলছিল। পিস্তলটি ছেলের কাছ থেকে নেওয়ার সময় হঠাৎ ট্রিগারে চাপ পড়ে গুলি বের হয়ে এসআই মামুনের পায়ে লাগে।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ সুপার জানান, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং অস্ত্র ব্যবহারে নিরাপত্তা ও সতর্কতা বাড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এসআই দেওয়ান মামুন হোসেনের অবস্থা এখন স্থিতিশীল এবং শঙ্কামুক্ত।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park