1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভোটের জন্য ব্যক্তিগত সম্পর্কের অবনতি চাই না: হাসনাত আব্দুল্লাহ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনে ঝুঁকিতে চতলবাড়ি–নারিকেলি সড়ক, ইউএনও’র পরিদর্শন সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত, থাকবে সরকারি ছুটি লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ভিভাজকের ওপর ট্রাক, চালক-হেলপারসহ আহত-৪ সৌদি থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামের পথে ‘এমটি নিনেমিয়া’ ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম, ৩০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির আভাস সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

ভোটের জন্য ব্যক্তিগত সম্পর্কের অবনতি চাই না: হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ভোটকে উৎসব হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, ভোট কোনো ভয়ের বিষয় নয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বারে ভোট প্রদান শেষে তিনি বলেন, “যার যাকে ইচ্ছা ভোট দিন। শুধুমাত্র ভোটের জন্য নিজেদের ব্যক্তিগত সম্পর্কের অবনতি ঘটুক, তা আমরা চাই না।”

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, সকাল থেকে মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে। দেড় দশকের বেশি সময় ধরে মানুষ ভোট দিতে পারেনি, বিশেষ করে জেনারেশন জেড-এর অনেক মানুষ জীবনে প্রথমবার ভোট দিচ্ছেন। তার আসনে ১ লাখ ৩০ হাজার নতুন ভোটারের মধ্যে সবাই উৎসাহভরে ভোট প্রদান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি অভিযোগ করেন, কিছু পক্ষ ভোটকে প্রভাবিত করতে বিভিন্ন ভয়-ভীতি দেখাচ্ছে। তারা চাইছেন ভোট যেন সুষ্ঠু না হয়, উৎসবমুখর না হয়। এদের মধ্যে রয়েছে জুলাইয়ে হত্যাকাণ্ডে জড়িত ও ঋণখেলাপি ব্যক্তিরা, যারা ভোটের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে চাইছে। তবে হাসনাত জানান, এখন পর্যন্ত ভোটের সময় কোনো সমস্যা দেখা যায়নি।

প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park