1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও  শ্রীপুরে প্রবাসীর  জমি  জোরপূর্বক দখল, চাঁদাবাজি ও মারধরের অভিযোগ 

 শ্রীপুর গাজীপুর প্রতিনিধি 
  • প্রকাশ শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে সৌদি প্রবাসী শরীফ খানের জমিতে ইট–বালুর ব্যবসা কেন্দ্র করে একদল সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের তাণ্ডবে ব্যবসায়ী ও শ্রমিকরা আতঙ্কে। ব্যবসায়ী আঃ সাহিদ শেখ থানায় অভিযোগ করে জানিয়েছেন বিবাদী সাদেক কাজীর নেতৃত্বে হায়েম, নাঈম, আবু ইউসুফ ও আবু সাঈদসহ ১৫–২০ জন সন্ত্রাসী দীর্ঘদিন ধরে তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।

অভিযোগে বলা হয়, গত ১১ ডিসেম্বর রাত ৯টা ৩০ মিনিটে গোসিংগা–কাপাসিয়া সড়কে তার ব্যবসার চারটি লরি অবরুদ্ধ করে বিবাদীরা ৫০ হাজার টাকা দাবি করে। ড্রাইভাররা অপারগতা জানালে তাদের এলোপাতাড়ি মারধর করা হয়, লরি আটকে রাখা হয়। শোরগোল শুনে অভিযোগকারী ঘটনাস্থলে গেলে তাকেও হুমকি ও মারধরের মুখে জোর করে ১০ হাজার টাকা দিতে বাধ্য করা হয়।

ঘটনার পর ব্যবসায়ী বলেন,

চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না এটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে গেছে তারা

বিবাদী সাদেক কাজী অভিযোগ অস্বীকার করে বলেন,সবই মিথ্যা ও সাজানো নাটক। কোনো লরি আটকাইনি, কোনো চাঁদা চাইনি ব্যবসায়িক বিরোধকে চাঁদাবাজির অভিযোগে পরিণত করা হয়েছে

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির আহমদ  বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park