1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাংকিং খাতে নতুন দিকনির্দেশনা, ডিজিটাল সেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু, আক্রান্ত ২২ হাজার ছাড়াল দুর্ভিক্ষ ও চরম সংকটের সময়ে যে আমল ও দোয়া বেশি বেশি পড়বেন ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়া হবে সিটি করপোরেশন দাম বাড়লেও সংকট কাটেনি, রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইপিজেডের ৫ নম্বর এলাকার অ্যাডামস ক্যাপ নামের একটি পোশাক কারখানায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নয়তলা ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুনের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামির হোসেন জানান, আগুন লাগা ভবনটি একটি মেডিকেল একসেসরিজ প্রস্তুতকারক কারখানা। সেখানে ঠিক কতজন শ্রমিক কাজ করছিলেন এবং কেউ আটকা পড়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুনের কারণও জানা যায়নি।

দমকল কর্মীরা জানিয়েছে, ঘন ধোঁয়া ও দাহ্য উপকরণের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। আগুন যাতে আশপাশের অন্যান্য কারখানায় না ছড়িয়ে পড়ে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, আগুনের পরপরই কর্মচারীরা দ্রুত ভবন থেকে বের হয়ে আসেন, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। আগুনে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park