1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান ভস্মীভূত – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাংকিং খাতে নতুন দিকনির্দেশনা, ডিজিটাল সেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু, আক্রান্ত ২২ হাজার ছাড়াল দুর্ভিক্ষ ও চরম সংকটের সময়ে যে আমল ও দোয়া বেশি বেশি পড়বেন ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়া হবে সিটি করপোরেশন দাম বাড়লেও সংকট কাটেনি, রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প

আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান ভস্মীভূত

মো আবীর হাসান
  • প্রকাশ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান ভস্মীভূত

আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনের দোকান, কাপড়ের দোকান, জুতার দোকান, লাইব্রেরি ও মুদি দোকানসহ অন্তত ১৭টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। দোকান মালিকদের দাবি, আগুনে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়া ও গাজীপুর মহানগরীর সীমান্তবর্তী জিরানী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে সারাবো ফায়ার সার্ভিস থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। সর্বমোট পাঁচটি ইউনিটের প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে পুরোপুরি নির্বাপণে আড়াই ঘণ্টা সময় লাগে।

রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই বাজারের একের পর এক দোকানে আগুন ধরে যায়। দোকান মালিকরা কিছুই উদ্ধার করতে পারেননি। অগ্নিকাণ্ডে হতাহতের খবর না থাকলেও ক্ষতির পরিমাণ বিপুল বলে জানা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park