1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

আশুলিয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রধারী গ্যাংয়ের ৩ সদস্য আটক

আর্মি ক্যাম্প প্রতিনিধি
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়ায় ভোররাতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রধারী গ্যাংয়ের তিন সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল এ অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্রসহ চাঁদাবাজির অর্থ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করা হয়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন—মো. বিশাল (২০), পিতা শহিদুল; নাজমুল (২০), পিতা রইস উদ্দিন; এবং শিপন (২১), পিতা আহসান হাবিব। তারা সবাই আশুলিয়ার ঘোষবাগ এলাকার বাসিন্দা।

অভিযান চলাকালে তাদের বাসায় তল্লাশি চালিয়ে একটি অত্যাধুনিক শটগান, ১৩টি চাপাতি, ৪টি ছুরি, একটি তার কাটার, চাঁদাবাজির নগদ ৩৬ হাজার ৭৬০ টাকা এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, আটক ব্যক্তিদের ও উদ্ধারকৃত অস্ত্রসমূহকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে, তবে যৌথ বাহিনী ঘটনাস্থল ও আশপাশের এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park