1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আয়েশা ক্লোথিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু, আক্রান্ত ২২ হাজার ছাড়াল দুর্ভিক্ষ ও চরম সংকটের সময়ে যে আমল ও দোয়া বেশি বেশি পড়বেন ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়া হবে সিটি করপোরেশন দাম বাড়লেও সংকট কাটেনি, রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ

আয়েশা ক্লোথিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
আয়েশা ক্লোথিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

আজ দুপুর ১২টা নাগাদ রাজধানীর আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত আয়েশা ক্লোথিং ফ্যাক্টরির দ্বিতীয় তলায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফ্যাক্টরির কর্মচারীরা আগুন দেখতে পেয়ে দ্রুত অন্যদের সতর্ক করেন এবং সবাই মিলে দ্রুত ভবনটি ত্যাগ করেন। ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ঘটনার পরপরই ফ্যাক্টরি কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও জামগড়া আর্মি ক্যাম্পকে বিষয়টি জানায়। খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষের ভিড় হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো কারখানার কাছে পৌঁছাতে ব্যাহত হয়। সেনা টহল দল তাৎক্ষণিকভাবে ট্রাফিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে, যার ফলে ফায়ার সার্ভিস কার্যক্রম শুরু করতে সক্ষম হয়।

সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর বিকেল ৩টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বর্তমানে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আগুন নিয়ন্ত্রণে আসার পর আশপাশের এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় শিল্পাঞ্চল পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park