1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১ – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

সানোয়ার হোসেন
  • প্রকাশ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ওসি তদন্ত মো. জয়নাল হোসেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর ইউনিয়নের সদস্য কামরুল ও আব্দুল মতিনের লোকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত ১২ আগস্ট দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছিল। পরবর্তীতে সেটা দুই পক্ষ মিলে সমঝোতা করে। এর জেরে আজ আবারও দুপুরে ইউপি সদস্য কামরুল ও আব্দুল মতিন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে কামরুল গ্রুপের সেজাউল ইসলাম নামের একজন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় এবং গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park