1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুনামগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০ – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জের ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আল আমিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়। এর আাগে বুধবার সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব দারোগাখালী-ঢালার পাড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে পূর্ব দারোগাখালী-ঢালারপার গ্রামের আক্কাস আলীর ছেলে আল আমিন ও কোম্পানীগঞ্জ থানার বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে আব্দুর রহমানের মধ্যে উত্তেজনা বিরাজ করছি। বুধবার এ নিয়ে দুপক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের মধ্যে আল আমিন,রুহুল আমিন, ফাতেমা বেগম, আব্দুর রহমান, মুহিবুন নেছার নাম জানা গেছে। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবশেষ বৃহস্পতিবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়।

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় নরসিংপুর ইউনিয়নের হাবিব নগর গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুল আলী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে থানায় মামলা ( নম্বর ২৪) দায়ের করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park