1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঝালকাঠিতে বিএনপি নেতার বিচারের দাবিতে ইমাম সমিতির স্বারকলিপি ও বিক্ষোভ 

এস এম রেজাউল করিম
  • প্রকাশ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ঝালকাঠিতে মসজিদের ইমামকে মারধরের অফিযোগে ইউনিয়ন বিএনপি সভাপতির বিচারের দাবিতে জেলা প্রশাসন বরাবরে স্বারকলিপি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ইমাম সমিতি। মঙ্গলবার বিকেলে জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামির নেতৃত্বে ইমামরা মিছিলযোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর জেলা প্রশাসককে নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি তাপস তালুকদারকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেন। পরে স্থানীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা করেন ইমাম সমিতির সদস্যরা। এতে সর্বস্তরের জনগণ অংশ গ্রহন করে।

বক্তারা বলেন, গত বৃহস্পতিবার বিকেলে নবগ্রাম ইউনিয়নের পরমহল তালুকদার বাড়ির মসজিদে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, যুক্তিতর্কের জেরে ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি তাপস তালুকদার দলবল নিয়ে পরিকল্পিতভাবে হামলা করে। জীবন রক্ষায় দৌড়ে মসজিদের ভিতরে ঢুক দরজা আটকিয়ে দিলে সেই দরজা ভেঙে তাকে মারধর করে এবং দাড়ি উঠিয়ে নেয়। মসজিদের পাশেরর লোকজজন দৌড়ে গিয়ে ইমাম সাহেবকে রক্ষা করার চেষ্টা করলে হামলাকারীদের মারধর থেকে বাঁচাতে পারেনি। গুরুতর অসুস্থাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে। এঘটনায় শুক্রবার দুপুরে সদর থানায় অভিযোগ দায়ের এবং বিকেলে বিচারের দাবিতে বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে  এ ঘটনার সুস্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানায়। এছাড়া দেশের সকল ইমামদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। জেলা ইমাম সমিতি আরও জানায়, এ ঘটনার যথাযথ বিচার না হয়, তবে সারা দেশে ইমাম সমাজ কঠোর কর্মসুচি ঘোষনা করতে বাধ্য হবেন। 

মানববন্ধনে জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামির সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাইতুল মুমিন জামে মসজিদের খতিব মাও: কাওসার মাহমুদ, ঝালকাঠি ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাও: মোখতার আহমেদ,  মাওলানা রুহুল আমিন ও স্টীমারঘাট জামে মসজিদের খতিব মাও: ইব্রাহিম আল হাদি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park