1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হবিগঞ্জ সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন ১০গাড়ি ভস্মীভূত – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ব্যাংকিং খাতে নতুন দিকনির্দেশনা, ডিজিটাল সেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু, আক্রান্ত ২২ হাজার ছাড়াল দুর্ভিক্ষ ও চরম সংকটের সময়ে যে আমল ও দোয়া বেশি বেশি পড়বেন ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়া হবে সিটি করপোরেশন দাম বাড়লেও সংকট কাটেনি, রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প

হবিগঞ্জ সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন ১০গাড়ি ভস্মীভূত

লিটন পাঠান
  • প্রকাশ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন লেগেছে। এ সময় ৯টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাস পুড়ে গেছে। হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার (২১-আগস্ট) পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরে সিএনজি রিফুয়েলিং স্টেশনে একটি বাসে গ্যাস রিফিল করার সময় আগুনের সূত্রপাত হয়। পরে বাসে আগুন লেগে পাশে থাকা ৯টি অটোরিকশা পুড়ে যায়।

খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গ্যাস পাম্পের মূল মজুদে আগুন না লাগায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, ভয়াবহতা থেকে রক্ষা পেয়েছে পাম্পটিও।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park