1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

নোয়াখালীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ মা ও নবজাতকরা

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নোয়াখালীর চাটখিলে স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তার মামা আমিনুল ইসলাম। এর আগে, শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে তিন নবজাতকের জন্ম হয়। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছেন।

তাসলিমা আক্তার উপজেলার খিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দেলিয়াই গ্রামের মনকাজী বাড়ির কবির হোসেনের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার প্রসববেদনা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তখন তিনি জানতেন না যে তার গর্ভে তিনটি সন্তান রয়েছে।

চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিলিমা আক্তার বর্ণা আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে নিশ্চিত করেন যে, গৃহবধূর গর্ভে তিনটি সন্তান আছে। শুক্রবার রাত ৯টার দিকে হাসপাতালের ডাক্তার ও নার্সদের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে তিনি দুটি কন্যা ও একটি পুত্র সন্তানের জন্ম দেন।

হাসপাতালের ব্যবস্থাপক ফারুক আহমেদ জানান, প্রসূতিকে ভর্তি করার একদিন পরই স্বাভাবিকভাবে তিন নবজাতকের জন্ম হয়। বর্তমানে মা ও তিন সন্তানই সুস্থ আছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park